দায়িত্ব কমলো প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর
প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এতে দায়িত্ব কমানো হয়েছে ৮ জন প্রতিমন্ত্রীর। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এতদিন কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকু-কে এখন থেকে শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তার অধীনে থাকা দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে।
একইভাবে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নুরুল ইসলাম নুর-এর দায়িত্ব কমিয়ে কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সীমিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা ববি হাজ্জাজ-কে এখন থেকে শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলম-কে কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদ-এর দায়িত্ব পুনর্বিন্যাস করে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
সরকারের এই পুনর্বণ্টন সিদ্ধান্তকে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং মন্ত্রণালয়ভিত্তিক কাজের সমন্বয় জোরদারের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দায়িত্ব পুনর্গঠনের মাধ্যমে প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও বেশি মনোযোগ ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজা...
আগস্ট ৩১, ২০২৬
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবরের পর এবার বাংলাদেশেও দেখা দিয়েছে নতুন উদ্বেগ। হিমালয় অঞ্চলে সৃষ্ট এই বন্যার বিপুল পা...
আগস্ট ২৭, ২০২৬

