চারান বিলে অভিযান ১২০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
চারান বিলে অভিযান ১২০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
অদ্য ১ জুন ২০২৬ তারিখে চারান বিল সংলগ্ন এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে আনুমানিক ১,২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষা, মাছের অবাধ প্রজনন নিশ্চিতকরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও তাঁর টিমের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন কালিহাতি থানার সঙ্গীয় ফোর্সের সদস্যরা।মৎস্য সম্পদ রক্ষায় তাঁদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সফল অভিযান পরিচালনার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা তাঁর টিম এবং কালিহাতি থানার সঙ্গীয় ফোর্সের সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ। অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে দেশের মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
Tags:
মুক্তধ্বনি
বাংলা নিউজ
সর্বশেষ সংবাদ
সখিপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিতl টাঙ্গাইলের সখিপুরে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরিতে মাদকব...
সেপ্টেম্বর ১, ২০২৬
মানিকগঞ্জের হরিরামপুরে কাজের লোকের ছদ্মবেশে চুরি করা স্বর্ণালঙ্কারসহ মো. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলি...
আগস্ট ৩১, ২০২৬

