আইন-অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ১০, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে জেলার বিজয়নগর উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আনোয়ার (৩০) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আনোয়ারের হেফাজত থেকে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত আনোয়ার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃত আসামির পরিচয় সম্পর্কে জানা যায় তিনি আনোয়ার (৩০), পিতা— মৃত সাঈদ মিয়া মাতা শাহানা বেগম। তিনি কাশিনগর (আলী চান মিয়ার বাড়ি) এলাকার বাসিন্দা এবং বিজয়নগর থানার অন্তর্ভুক্ত।পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।ডিবি পুলিশের এই অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

আইন-অপরাধ

সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতl টাঙ্গাইলের সখিপুরে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরিতে মাদকব...

সেপ্টেম্বর ১, ২০২৬
হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুরে কাজের লোকের ছদ্মবেশে চুরি করা স্বর্ণালঙ্কারসহ মো. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলি...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য