বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজির বার্ষিক পরিদর্শন
বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজির বার্ষিক পরিদর্শন বিশেষ কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় বরিশাল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার: বরিশাল জেলার সার্বিক কার্যক্রম মূল্যায়নে বার্ষিক পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি সকালেই বরিশাল পুলিশ লাইন্সে উপস্থিত হন এবং সেখানে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে তিনি রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন।পরিদর্শন শেষে পুলিশ লাইন্সের গ্রাটিটিউট হলে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি মহোদয়। সভায় তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন। সমস্যাসমূহের দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন তিনি।বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম। এসময় ডিআইজি মহোদয় জানুয়ারি ২০২৬ মাসে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত জেলা শ্রেষ্ঠ অফিসারদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। পরবর্তীতে তিনি পুলিশ অফিস, বরিশালের কনফারেন্স রুমে জেলার সকল ইউনিট ইনচার্জদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি মহোদয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বার্ষিক পরিদর্শনের মাধ্যমে জেলা পুলিশের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সেবার মানোন্নয়নে কার্যকর দিকনির্দেশনা প্রদানই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

