সারা দেশ

আলুর আড়ালে চলত ক্যানাবিস ব্যবসা গোপালপুরে ৪০ কেজি গাঁজাসহ আটক ৩

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬
আলুর আড়ালে চলত ক্যানাবিস ব্যবসা গোপালপুরে ৪০ কেজি গাঁজাসহ আটক ৩
আলুর আড়ালে চলত ক্যানাবিস ব্যবসা গোপালপুরে ৪০ কেজি গাঁজাসহ আটক ৩
আলুর আড়ালে চলত ক্যানাবিস ব্যবসা গোপালপুরে ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ টাঙ্গাইলের গোপালপুরে আলু পরিবহনের আড়ালে অভিনব কায়দায় বিপুল পরিমাণ মাদক পাচারের একটি চক্র ধরা পড়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর জালে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলুবোঝাই একটি পিকআপ ভ্যান থেকে দুই বস্তা ভর্তি আনুমানিক ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে এলিট ফোর্স র‌্যাব-১৪। আইনশৃংখলা বাহিনী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা আলুভর্তি একটি পিকআপে বিপুল পরিমাণ মাদকের চালানের খবর পেয়ে র‌্যাব-১৪-এর সহকারী পরিচালক (এডি) শামসুল আলমের নেতৃত্বে একদল সদস্য অভিযান পরিচালনা করেন। গাড়িটি নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে এর গতিপথ রোধ করে তল্লাশি চালানো হয়। পরে আলুর বস্তার নিচে সুকৌশলে লুকিয়ে রাখা দুটি বস্তা উদ্ধার করা হয়, যার ভেতর থেকে মিলে আনুমানিক ৪০ কেজি গাঁজা। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার দায়ে চালক, হেলপার ও স্থানীয় এক সহযোগীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন— গোপালপুরের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সামসুল হক (৩২) এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা পিকআপ চালক মোহাম্মদ জয় (৩০) ও তার হেলপার ইয়াসির আরাফাত (৩৩)। অভিযানে আটক চালক ও হেলপারের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদক চালানের সঙ্গে জড়িত স্থানীয় সহযোগী সামসুল হককে সনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা কুমিল্লা থেকে এই বিপুল পরিমাণ মাদকের চালানটি স্থানীয় পর্যায়ে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। অভিযান প্রসঙ্গে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, র‍্যাব কর্তৃক মাদকসহ ৩ জনকে আটকের বিষয়টি তারা অবগত হয়েছেন। তিনি জানান, এ ধরনের অভিযানের পর র‌্যাব সাধারণত প্রয়োজনীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ করে আটককৃতদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে থাকে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। টাঙ্গাইলের গোপালপুরে আলু পরিবহনের আড়ালে অভিনব কায়দায় বিপুল পরিমাণ মাদক পাচারের একটি চক্র ধরা পড়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর জালে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলুবোঝাই একটি পিকআপ ভ্যান থেকে দুই বস্তা ভর্তি আনুমানিক ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে এলিট ফোর্স র‌্যাব-১৪। আইনশৃংখলা বাহিনী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা আলুভর্তি একটি পিকআপে বিপুল পরিমাণ মাদকের চালানের খবর পেয়ে র‌্যাব-১৪-এর সহকারী পরিচালক (এডি) শামসুল আলমের নেতৃত্বে একদল সদস্য অভিযান পরিচালনা করেন। গাড়িটি নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে এর গতিপথ রোধ করে তল্লাশি চালানো হয়। পরে আলুর বস্তার নিচে সুকৌশলে লুকিয়ে রাখা দুটি বস্তা উদ্ধার করা হয়, যার ভেতর থেকে মিলে আনুমানিক ৪০ কেজি গাঁজা। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার দায়ে চালক, হেলপার ও স্থানীয় এক সহযোগীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন— গোপালপুরের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সামসুল হক (৩২) এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা পিকআপ চালক মোহাম্মদ জয় (৩০) ও তার হেলপার ইয়াসির আরাফাত (৩৩)। অভিযানে আটক চালক ও হেলপারের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদক চালানের সঙ্গে জড়িত স্থানীয় সহযোগী সামসুল হককে সনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা কুমিল্লা থেকে এই বিপুল পরিমাণ মাদকের চালানটি স্থানীয় পর্যায়ে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। অভিযান প্রসঙ্গে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, র‍্যাব কর্তৃক মাদকসহ ৩ জনকে আটকের বিষয়টি তারা অবগত হয়েছেন। তিনি জানান, এ ধরনের অভিযানের পর র‌্যাব সাধারণত প্রয়োজনীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ করে আটককৃতদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে থাকে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Tags: আলুর আড়ালে চলত ক্যানাবিস ব্যবসা গোপালপুরে কেজি গাঁজাসহ

সারা দেশ

জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্...

আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম প্রিন্স টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম প্রিন্স

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগ দিচ্ছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তাঁকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে টাঙ্গাইলে যোগদানে...

আগস্ট ১৩, ২০২৬

0 মন্তব্য