রাজনীতি

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের আটটি আসনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাদিম তালুকদার
নাদিম তালুকদার স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ১, ২০২৬
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের আটটি আসনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের আটটি আসনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মোট ৬৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। এর আগে জেলার আটটি আসন থেকে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। আসন্ন নির্বাচনে জেলার আটটি সংসদীয় আসনে মোট ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থকদের উপস্থিতিতে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আসনভিত্তিক মনোনয়নপত্র জমার চিত্র টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) এ আসন থেকে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ হোসেন, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও আসাদুল ইসলাম। টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) এ আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৫ জন জমা দেন। বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু ছাড়াও জামায়াতের হুমায়ুন কবির, গণ অধিকার পরিষদের শাকিল উজ্জামান, ইসলামী আন্দোলনের মনোয়ার হোসেন সাগর এবং জাতীয় পার্টির হুমায়ুন কবির তালুকদার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) এ আসনে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী জমা দেন। বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ছাড়াও এনসিপির সাইফুল্লাহ হায়দার, ইসলামী আন্দোলনের রেজাউল করিম, জামায়াতের হোসেনী মোবারক এবং স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া ও আইনিন নাহার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৪ (কালিহাতী) এ আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী জমা দেন। বিএনপির প্রার্থী লুৎফর রহমান, জাতীয় পার্টির লিয়াকত আলী, জামায়াতের খন্দকার আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের আলী আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুল হালিম মিঞা ও মো. শাহ আলম তালুকদার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৫ (সদর) এ আসনে সর্বোচ্চ ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, যার মধ্যে ১১ জন জমা দেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১২ জন প্রার্থী জমা দেন। এতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন দলের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) এ আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৬ জন জমা দেন। বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন প্রস্তুতি ও সময়সূচি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।” তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি আপিল দায়ের: ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি এবারের নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন লিবারেল ডেমোক্রে...

আগস্ট ৯, ২০২৬
আসন্ন দুর্গাপুর পৌর নির্বাচন: সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে জামাল উদ্দিন মাস্টার আসন্ন দুর্গাপুর পৌর নির্বাচন: সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে জামাল উদ্দিন মাস্টার

নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে ইসি ভোটকেন্দ্র...

জুলাই ১৫, ২০২৬

0 মন্তব্য