সারা দেশ

তীব্র তাপদাহে পুড়ছে টাঙ্গাইল চরম দুর্ভোগে জনজীবন

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ৫, ২০২৬
তীব্র তাপদাহে পুড়ছে টাঙ্গাইল চরম দুর্ভোগে জনজীবন
তীব্র তাপদাহে পুড়ছে টাঙ্গাইল চরম দুর্ভোগে জনজীবন
তীব্র তাপদাহে পুড়ছে টাঙ্গাইল চরম দুর্ভোগে জনজীবন মো: সাজিদ পিয়াল,সিনিয়র রিপোর্টার, টাংগাইল সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলাতেও চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় প্রচণ্ড রোদ ও অস্বাভাবিক গরমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠায় দুপুরের পর শহর ও গ্রামাঞ্চলের সড়কগুলো প্রায় ফাঁকা হয়ে পড়ছে।সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রিকশাচালক ভ্যানচালক, নির্মাণশ্রমিক দিনমজুর কৃষিশ্রমিক ও পথের হকাররা জীবিকার তাগিদে প্রচণ্ড রোদের মধ্যেই কাজ করতে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং কাজের সক্ষমতা হারিয়ে ফেলছেন। ফলে তাদের আয়ও কমে গেছে।জেলার বিভিন্ন হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে দুপুরের দিকে ক্রেতার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। অন্যদিকে তীব্র গরমে শিশু বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। পানিশূন্যতা হিটস্ট্রোকমাথা ঘোরা অতিরিক্ত ক্লান্তিসহ গরমজনিত নানা সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।তাপদাহের প্রভাব পড়েছে কৃষি খাতেও। মাঠে কাজ করতে গিয়ে কৃষকদের বাড়তি কষ্ট পোহাতে হচ্ছে। অতিরিক্ত গরমে জমির আর্দ্রতা দ্রুত কমে যাওয়ায় সেচের প্রয়োজনীয়তা বেড়েছে। পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগিও গরমে হাঁপিয়ে উঠছে। প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ ও ছায়াযুক্ত স্থানে পশুপাখি রাখার পরামর্শ দিয়েছেন।আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী কয়েকদিন তাপমাত্রা উচ্চ পর্যায়ে থাকতে পারে। এ অবস্থায় অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়া পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পান করা হালকা রঙের সুতির পোশাক পরিধান করা এবং দীর্ঘ সময় সরাসরি রোদে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তাপদাহ মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শ্রমজীবী মানুষের জন্য কর্মস্থলে বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং প্রয়োজনে দুপুরের প্রচণ্ড গরমের সময় কাজ সীমিত রাখারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
Tags: তীব্র তাপদাহে পুড়ছে টাঙ্গাইল চরম দুর্ভোগে জনজীবন মুক্তধ্বনি

সারা দেশ

রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬
বাহুবলে তিন যুবলীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, প্রশংসায় ওসি রুহুল আমিন বাহুবলে তিন যুবলীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, প্রশংসায় ওসি রুহুল আমিন

হবিগঞ্জের বাহুবলে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান পর্যায়ের তিন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বাহুবল মডেল থানা পুলিশের ভূমিকা...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য