সারা দেশ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ২১, ২০২৬
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ২০ জুলাই ২০২৬ তারিখে ধনবাড়ী উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এদিন তিনি নবনির্মিত উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে উপস্থিত থেকে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি স্বচ্ছতা জবাবদিহিতা এবং দ্রুততার সঙ্গে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
Tags: টাঙ্গাইল ধনবাড়ী উপজেলা জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট উপজেলা পরিদর্শন ইউএনও কার্যালয় সরকারি দপ্তর প্রশাসনিক কার্যক্রম

সারা দেশ

ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...

সেপ্টেম্বর ৫, ২০২৬
মোহনগঞ্জে খালের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মোহনগঞ্জে খালের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি খালের পানিতে ডুবে পাথর দে (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে প...

সেপ্টেম্বর ৪, ২০২৬

0 মন্তব্য