টাঙ্গাইলে টুকুর উদ্যোগে আশেকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠে সমাবেশ
টাঙ্গাইলে টুকুর উদ্যোগে আশেকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠে সমাবেশ
বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর টাঙ্গাইল শহরের আশেকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের আয়োজন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশ নিয়ে মরহুমা দেশনেত্রীর রুহের জন্য বিশেষ দোয়া করেন।অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান, ত্যাগ ও নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মিলাদ শেষে পরিচালিত বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।দোয়া মাহফিল ঘিরে আশেকপুর এলাকায় ধর্মীয় ও ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন লিবারেল ডেমোক্রে...
আগস্ট ৯, ২০২৬
নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে ইসি ভোটকেন্দ্র...
জুলাই ১৫, ২০২৬

