আইন-অপরাধ

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬০০ ইনজেকশন ও ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার গ্রেফতার ৫

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুন ৭, ২০২৬
টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬০০ ইনজেকশন ও ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার গ্রেফতার ৫
টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬০০ ইনজেকশন ও ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার গ্রেফতার ৫ টাঙ্গাইলের মধুপুরে র‌্যাব-১৪ এর পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬০০ পিস বুপ্রেনোরফাইন ইনজেকশন ও ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (৬ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪, ময়মনসিংহের টাঙ্গাইল ক্যাম্প। র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়বিজ্ঞপ্তিতে বলা হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুপুর উপজেলার পঁচিশ মাইল বাজার এলাকায় একটি সিএনজি তল্লাশি করে সেলিম (৩৫), নাজমা বেগম (৪৮) ও আনোয়ারা বেগম (৪৭) নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।একই দিন রাত ৯টার দিকে পঁচিশ মাইল বাজার জামে মসজিদের সামনে প্রান্তিক সুপার পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াজদুল হক (৪৬) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৬০০ পিস বুপ্রেনোরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।রাত ১০টার দিকে মধুপুর থানা সংলগ্ন সেতুর ওপর এমডি সুপার পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে প্রান্ত পাল (২০) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
Tags: টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে কেজি গাঁজা ৬০০

আইন-অপরাধ

অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান

অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন...

সেপ্টেম্বর ৬, ২০২৬
প্যানাসাইনবোর্ড ও ভদ্র মুখোশধারীতে দখলে পথচারীর চলাচল, নেই কার্যকর নজরদারি প্যানাসাইনবোর্ড ও ভদ্র মুখোশধারীতে দখলে পথচারীর চলাচল, নেই কার্যকর নজরদারি

খুলনা নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ডাকবাংলা সংযোগ থেকে সাহেবের কবরখানা (সিমেট্রি) রোড। প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে গু...

সেপ্টেম্বর ৪, ২০২৬

0 মন্তব্য