আইন-অপরাধ

টাঙ্গাইলে রিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ১

মোঃ রুবেল মিয়া
মোঃ রুবেল মিয়া মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
জুলাই ১৮, ২০২৬
টাঙ্গাইলে রিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ১
টাঙ্গাইলে রিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ১
টাঙ্গাইলে রিকশাচালক জেলহাজ মোল্লাকে (৫২) শ্বাসরোধ করে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মোকাররম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তুচ্ছ ঘটনা ও ব্যক্তিগত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ​নিহত জেলহাজ মোল্লা টাঙ্গাইল সদর উপজেলার তোরাবগঞ্জ বাগবাড়ি এলাকার হারু মোল্লার ছেলে। অন্যদিকে গ্রেফতারকৃত মোকাররম একই উপজেলার বেগুনটাল গ্রামের মোকসেদ আলীর ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে জেলহাজ মোল্লা রিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরই পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। ​তদন্তের এক পর্যায়ে পুলিশ ঘাতক মোকাররমকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে মোকাররম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। সে জানায়, শ্যামার ঘাটের পশ্চিমে নদীর পাড়ে কৌশলে জেলহাজকে নিয়ে যায় সে। সেখানে হাসি-তামাশার ছলে পেছন থেকে তার দুহাত বেঁধে ফেলে এবং পরে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। হত্যাকাণ্ডের পর সে জেলহাজের ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে তার বোনের বাড়িতে লুকিয়ে রাখে। ​হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ জানায়, টাঙ্গাইলের কান্ধাপাড়া পতিতালয়ের ‘পাখি’ নামক এক নারীর কাছে নিয়মিত যাতায়াত করতেন ঘাতক মোকাররম। সেখানে নিহতের যাতায়াত ও সংশ্লিষ্টতা নিয়ে মোকাররমের সাথে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধ থেকেই সে জেলহাজকে হত্যার পরিকল্পনা করে। ​এদিকে, নিখোঁজের পর পুলিশ এবং নিহতের স্বজনরা রাতভর নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। পরবর্তীতে মির্জাপুর থানার পাকুল্লা এলাকায় নদীর পানিতে লাশ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মোল্লা নিহতের স্বজনদের সহায়তায় লাশ শনাক্ত করেন এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ​এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, “অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকীর তত্ত্বাবধানে ও পুলিশের চৌকস টিমের অক্লান্ত পরিশ্রমে অল্প সময়ের মধ্যে আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং দ্রুত চার্জশিট দাখিল করা হবে।” ​পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
Tags: টাঙ্গাইলে রিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেফতার মুক্তধ্বনি বাংলা নিউজ

আইন-অপরাধ

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের অভিযানে বড় সাফল্য, আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের অভিযানে বড় সাফল্য, আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের

সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করে বনজীবী ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বড় ধ...

সেপ্টেম্বর ১, ২০২৬
জামালপুরে ১৪ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার। জামালপুরে ১৪ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার।

জামালপুর পৌর এলাকার পাথালিয়া উত্তর গোয়াবাড়ি এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর...

সেপ্টেম্বর ১, ২০২৬

0 মন্তব্য