আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ৩০ জন গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ৯, ২০২৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ৩০ জন গ্রেপ্তার
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ৩০ জন গ্রেপ্তার টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক ও পরোয়ানামূলে সর্বমোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায় টাঙ্গাইলে অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল থানা ও ইউনিটের কর্মকর্তাদের মাঠপর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান চালানো হয়।অভিযানে মাদকবিরোধী বিশেষ তল্লাশির সময় সর্বমোট ১২০৫ পিস ইয়াবা ২০০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া মধুপুর থানা পুলিশের পৃথক অভিযানে একটি ইজিবাইক (অটো) চুরি মামলার রহস্য উদঘাটন করা হয়। এ ঘটনায় চুরিকৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে এবং মামলার সঙ্গে জড়িত ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইন-অপরাধ

অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান

অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন...

সেপ্টেম্বর ৬, ২০২৬
প্যানাসাইনবোর্ড ও ভদ্র মুখোশধারীতে দখলে পথচারীর চলাচল, নেই কার্যকর নজরদারি প্যানাসাইনবোর্ড ও ভদ্র মুখোশধারীতে দখলে পথচারীর চলাচল, নেই কার্যকর নজরদারি

খুলনা নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ডাকবাংলা সংযোগ থেকে সাহেবের কবরখানা (সিমেট্রি) রোড। প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে গু...

সেপ্টেম্বর ৪, ২০২৬

0 মন্তব্য