আইন-অপরাধ

টাঙ্গাইলে পরকীয়া ও দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি
জুলাই ৮, ২০২৬
টাঙ্গাইলে পরকীয়া ও দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য
টাঙ্গাইলে পরকীয়া ও দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ইসপিঞ্জারপুর গ্রামে এক গৃহবধূর দ্বিতীয় বিয়ে ও পারিবারিক জটিলতাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসপিঞ্জারপুর গ্রামের শহীদ মিয়ার মেয়ে সুমি আক্তারের এর আগেও বিয়ে হয়েছিল। তার সাবেক স্বামী শাহজাহান মিয়া প্রবাসে কর্মরত রয়েছেন। ওই সংসারে তাদের তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে সম্প্রতি সুমি আক্তার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পলিশা গ্রামের জলিল মিয়ার ছেলে সোহাগ মিয়ার সঙ্গে নতুন করে সংসার শুরু করেছেন বলে জানা গেছে। তবে সোহাগ মিয়াও পূর্বে বিবাহিত এবং তার আগের সংসারে চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে সুমি আক্তার তার বর্তমান স্বামী সোহাগ মিয়ার বাড়িতে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ঘটনার পর থেকে সোহাগ মিয়া পলাতক রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলেও জানা গেছে। অনেকেই বিষয়টিকে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন। এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখলেও, অনেকে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
Tags: টাঙ্গাইলে পরকীয়া দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য

আইন-অপরাধ

শ্রীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তার অভিযোগ, ‘ভুয়া সাংবাদিক’ তকমা দিয়ে মুচলেকা নেওয়ার দাবি শ্রীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তার অভিযোগ, ‘ভুয়া সাংবাদিক’ তকমা দিয়ে মুচলেকা নেওয়ার দাবি

**নিজস্ব প্রতিবেদক:** গাজীপুরের শ্রীপুরে সরকারি বন ও খাসজমি দখল করে গাছ কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সা...

আগস্ট ২২, ২০২৬
লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬ লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:খুলনা মহানগরীর লবণচরা থানার এলাকায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও লবণচরা এলাক...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য