টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩১
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩১
টাঙ্গাইলে অপরাধ দমন মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক এবং পরোয়ানাভুক্ত মামলায় মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায় সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদকসংক্রান্ত অপরাধ এবং পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১১৫ পিস ইয়াবা এবং ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
জেলা পুলিশের আহ্বান—অপরাধ ও অপরাধীর তথ্য দিন টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।
Tags:
টাঙ্গাইল
জেলা পুলিশ
অভিযান
মাদক উদ্ধার
গ্রেফতার
মাদক নিয়ন্ত্রণ
আইনশৃঙ্খলা
অপরাধ দমন
টাঙ্গাইলের গোপালপুরে থানা চত্বরেই র্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...
সেপ্টেম্বর ৫, ২০২৬
গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...
সেপ্টেম্বর ৩, ২০২৬

