টাঙ্গাইলে ডিবির বিশেষ অভিযান জোরদারচেকপোস্ট বসিয়ে তল্লাশি নজরদারি
টাঙ্গাইলে ডিবির বিশেষ অভিযান জোরদার
চেকপোস্ট বসিয়ে তল্লাশি নজরদারিতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন
টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে ডিবি (উত্তর/দক্ষিণ) পুলিশ।টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার-এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিবি (দক্ষিণ) টাঙ্গাইলের অফিসার ইনচার্জ মোহাম্মদ আন্ওয়ারুল আজিম এবং ডিবি (উত্তর) টাঙ্গাইলের অফিসার ইনচার্জ এ.বি.এম.এস দোহা, বিপিএম।জানা যায়ডিবি (উত্তর/দক্ষিণ) টাঙ্গাইলের অফিসার ও ফোর্সের সমন্বয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন প্রকার যানবাহনের ওপর কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধ অপরাধ দমন এবং
সার্বিকআইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পুলিশ জানায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।
Tags:
টাঙ্গাইলে
ডিবির
বিশেষ
অভিযান
জোরদারচেকপোস্ট
বসিয়ে
তল্লাশি
নজরদারি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে নতুন উদ্যোগ গ...
আগস্ট ২০, ২০২৬
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬...
আগস্ট ১৬, ২০২৬

