সারা দেশ

টাঙ্গাইল পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলম বদলি

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ৫, ২০২৬
টাঙ্গাইল পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলম বদলি
টাঙ্গাইল পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলম বদলি
টাঙ্গাইল পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলম বদলি টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. আবজাউল আলমকে বদলি করা হয়েছে। তাকে ভিসা সেল এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে পদায়ন করা হয়েছে।সংশ্লিষ্ট দপ্তরের জারি করা এক বদলির আদেশে এ তথ্য জানানো হয়। একই আদেশে তাকে বেসিক ক্লিয়ারেন্স শাখা পার্সোনালাইজেশন কমপ্লেক্স, উত্তরা ঢাকার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।আদেশ অনুযায়ী আগামী ৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।উল্লেখ্য সম্প্রতি টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা গ্রহণে ভোগান্তি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদের পরপরই সহকারী পরিচালককে বদলির আদেশ দেওয়া হয়েছে। তবে সরকারি বদলির আদেশে তার বদলির কারণ উল্লেখ করা হয়নি।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বদলিটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ নাকি সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
Tags: টাঙ্গাইল পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলম বদলি

সারা দেশ

রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬
বাহুবলে তিন যুবলীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, প্রশংসায় ওসি রুহুল আমিন বাহুবলে তিন যুবলীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, প্রশংসায় ওসি রুহুল আমিন

হবিগঞ্জের বাহুবলে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান পর্যায়ের তিন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বাহুবল মডেল থানা পুলিশের ভূমিকা...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য