টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪২
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪২
টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ মোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (১৬ মে) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠ পর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন মুহম্মদ শামসুল আলম সরকার। তার নির্দেশনায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়।মাদকবিরোধী অভিযানে ৩৫১ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ১৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এছাড়া নিয়মিত মামলা, প্রিভেন্টিভ ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।টাঙ্গাইল জেলা পুলিশ জনগণকে অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছে।
Tags:
টাঙ্গাইল
জেলা
পুলিশের
অভিযানে
মাদক
উদ্ধারসহ
গ্রেফতার
টাঙ্গাইলে
নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগ...
আগস্ট ১৪, ২০২৬
জামালপুরের সরিষাবাড়ীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিক...
আগস্ট ১০, ২০২৬

