সারা দেশ

টাঙ্গাইল জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের জানাজা অনুষ্ঠিত

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৫
টাঙ্গাইল জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের জানাজা অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৭:৩০ মিনিটে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় টাঙ্গাইল বিন্দুবাসীনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও উপজেলার সর্বোচ্চ নেতা-কর্মী, স্থানীয় রাজনীতিবিদ ও সাধারণ মানুষ। বিএনপি ভাইস চেয়ারম্যান এড. মো: আব্দুস সালাম পিন্টু সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর দেশ ও দলের প্রতি অবদানের প্রশংসা করেন। বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং অন্যান্য শীর্ষ নেতা সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের সুনাম, নেতৃত্ব ও মহানুভবতা স্মরণ করেন। মরহুমকে টাঙ্গাইলবাসী স্মরণ করবে ৪২ লক্ষ মানুষের প্রাণের নেতা হিসেবে। জানাজার নামাজ শেষে নেতা-কর্মীরা একত্রিত হয়ে কুশলবিনিময় করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুম হামিদুল হক মোহন টাঙ্গাইল জেলার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে জেলা বিএনপি ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

সারা দেশ

বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাভুক্ত হাজীরচর গ্রামের কৃতী সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ভিক্ষু মহাসভার সম্মানিত ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাথুয়া উচ্চ ব...

সেপ্টেম্বর ৩, ২০২৬
পাহাড়ি ঢলে ভেঙেছিল সড়ক, ছয় বছরেও ফেরেনি যোগাযোগ—চার সেতু পেরিয়ে স্কুলে শিশুরা পাহাড়ি ঢলে ভেঙেছিল সড়ক, ছয় বছরেও ফেরেনি যোগাযোগ—চার সেতু পেরিয়ে স্কুলে শিশুরা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কাকৈরগড়া ইউনিয়নের রামগাঁও গ্রামে ২০২০ সালের ভয়াবহ পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা ছয় বছরেও...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য