টাঙ্গাইল-৪ আসনে ভোটের লড়াই: মনোনয়নপত্র দাখিল করলেন ৭ প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারিত ছিল। শেষ দিনে কালিহাতী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতি ও নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।কালিহাতী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র গ্রহণ শেষে দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাইয়ের জন্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী নির্ধারিত দিনে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির মনোনীত প্রার্থী টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিয়াকত আলী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন,স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিহাতী উপজেলা শাখার সহ-সভাপতি আলী আমজাদ হোসেন,স্বতন্ত্র প্রার্থী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা,এবং স্বতন্ত্র প্রার্থী ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আজীবন সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার।এদিকে মনোনয়নপত্র ক্রয় করলেও শেষ পর্যন্ত দাখিল করেননি তিনজন প্রার্থী। তারা হলেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, এনসিপির টাঙ্গাইল জেলা সমন্বয় কমিটির সদস্য মেহেদী হাসান বিন সিদ্দিক এবং বাংলাদেশ খেলাফতে মজলিস কালিহাতী উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ।এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনো প্রার্থীর বিরুদ্ধে আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা নিষ্পত্তি করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।উল্লেখ্য, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এ আসনে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন লিবারেল ডেমোক্রে...
আগস্ট ৯, ২০২৬
নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে ইসি ভোটকেন্দ্র...
জুলাই ১৫, ২০২৬

