সরকারি শিশু পরিবারে শিশুদের সঙ্গে জেলা প্রশাসকের ইফতার মাহফিল
সরকারি শিশু পরিবারে শিশুদের সঙ্গে জেলা প্রশাসকের ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজানুল মোবারকের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা)-এর শিশুদের জন্য বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে জেলা প্রশাসন। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে আন্তরিকভাবে অংশগ্রহণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।
ইফতার মাহফিলে উপস্থিত হয়ে জেলা প্রশাসক শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের পড়াশোনা স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বলেন, সমাজের প্রতিটি শিশুই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে লালন-পালন ও শিক্ষা-দীক্ষার মাধ্যমে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব।জেলা প্রশাসকের উপস্থিতিতে ইফতার মাহফিলে শিশুদের মাঝে এক আনন্দঘন ও উষ্ণ পরিবেশের সৃষ্টি হয়। শিশুদের জন্য বিভিন্ন ধরনের ইফতার সামগ্রীর ব্যবস্থা করা হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।এ সময় দেশ ও জাতির কল্যাণ শান্তি-সমৃদ্ধি এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ইফতার মাহফিলে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি শিশু পরিবারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
নেত্রকোনার দুর্গাপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ডনবস্কো...
সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মনিরুল ইসলাম (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) মালয়েশিয়ায...
সেপ্টেম্বর ৩, ২০২৬

