সরিষাবাড়ীতে গরু ব্যবসায়ীর সর্বস্ব লুট, থানায় লিখিত অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক গরু ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মালিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আবুল কালাম (৪৭), পিতা মৃত আব্দুর রহমান, পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে গরু ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৪ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে সরিষাবাড়ী থানাধীন উত্তর মালিপাড়া এলাকায় মোঃ আজাহার আলীর বসতবাড়ির পাশে পৌঁছালে একদল ব্যক্তি তার পথরোধ করে। এ সময় তারা তার কাছ থেকে প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে অভিযুক্ত হিসেবে মিন্টু (৪৫), মোঃ মিজানুর (৩৫), পিতা মোঃ আব্বাস এবং মোঃ আব্বাস (৬৭), পিতা মৃত তাহের মন্ডলসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার সাক্ষী হিসেবে মোঃ আজাহার আলী (৫৫), মোছাঃ বিলকিস (৩৮), আব্দুস সালাম (৪৪), মোছাঃ হাসি আক্তার (৩৬), মোঃ জাহাঙ্গীর আলম (৪০), মোঃ শামীম (২৬)সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী আবুল কালাম জানান, ঘটনার পরপরই তিনি বিষয়টি সরিষাবাড়ী থানা পুলিশকে অবগত করেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “আমি একজন ক্ষুদ্র গরু ব্যবসায়ী। ব্যবসার মূলধন হারিয়ে বর্তমানে কঠিন পরিস্থিতিতে আছি। প্রশাসনের কাছে আমার দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক।”
এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগ...
জামালপুরের সরিষাবাড়ীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিক...

