সিরাজগঞ্জে নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় সিরাজগঞ্জের কড্ডার মোড়স্থ তাহফিজুল কুরআন শিক্ষা একাডেমী ও মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শেখ মাহদী হাসান শিবলী, মুফতি রবিউল ইসলাম, আলহাজ্ব শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা আবু হানিফ, আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুল মান্নান, মোঃ লিমন হোসেন, হাফেজ মাওঃ আব্দুল মতিন যুক্তিবাদী, হাফেজ মাওঃ রেজাউল করিম হারিছ, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ কায়কোবাদ হোসেন (বাবুল), মোঃ আব্দুস সবুর ও মাওলানা মোঃ আব্দুল আলীম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ মাহদী হাসান শিবলী বলেন,
“নূরানী শিক্ষা শুধু প্রাথমিক পাঠ নয়, বরং এটি শিশুদের ঈমান, আদব ও নৈতিক চরিত্র গঠনের একটি শক্ত ভিত্তি তৈরি করে। নূরানী স্কলারশিপের মতো কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করার পাশাপাশি কুরআনভিত্তিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
বক্তারা আরও বলেন, এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রদান করা হয় বাইসাইকেল, আকর্ষণীয় চেয়ার ও সম্মাননা ক্রেস্ট। পরে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নূরানী স্কলারশিপ-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার...
মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত ১৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহ...

