আইন-অপরাধ

রাজধানীতে মায়ের কোল থেকে ৭ মাসের শিশুকে ছিনিয়ে আছাড়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; বাবা গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ২১, ২০২৬
রাজধানীতে মায়ের কোল থেকে ৭ মাসের শিশুকে ছিনিয়ে আছাড়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; বাবা গ্রেপ্তার
রাজধানীতে মায়ের কোল থেকে ৭ মাসের শিশুকে ছিনিয়ে আছাড়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; বাবা গ্রেপ্তার
রাজধানীতে মায়ের কোল থেকে ৭ মাসের শিশুকে ছিনিয়ে আছাড়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; বাবা গ্রেপ্তার রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে ৭ মাস বয়সী শিশু রাফা মনি ওরফে কবিতাকে ছিনিয়ে নিয়ে আছাড় মারার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রিকশাচালক কবির হোসেন তার স্ত্রী লিমা আক্তারের কোল থেকে একমাত্র সন্তান রাফা মনিকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন বলে অভিযোগ।স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বুধবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।নিহত শিশুর মা লিমা আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে তারা তুরাগের ফুলবাড়িয়া বস্তিতে বসবাস করতেন। তিনি অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত কাজ করতেন না এবং মাঝেমধ্যে মাদকও সেবন করতেন। এসব বিষয় নিয়েই প্রায়ই তাদের সংসারে অশান্তি লেগে থাকত। ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, ঘটনার রাতেই অভিযুক্ত কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে শিশুটিকে আছাড় মারার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
Tags: রাজধানী মা কোল শিশু ছিনিয়ে নেওয়া আছাড় মৃত্যু চিকিৎসাধীন

আইন-অপরাধ

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার (২৩) ৬৫ পিস ইয়াবা উদ্ধার টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার (২৩) ৬৫ পিস ইয়াবা উদ্ধার

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার (২৩) ৬৫ পিস ইয়াবা উদ্ধার অপরাধ দমনে টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায়...

সেপ্টেম্বর ৫, ২০২৬
মেলান্দহে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নারী আটক, পুলিশের কাছে সোপর্দ মেলান্দহে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নারী আটক, পুলিশের কাছে সোপর্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মিতু রানী নামে এক নারীকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য