নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার কায়সার কামাল
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গঠিত নতুন জাতীয় সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই সংসদে গণতান্ত্রিক চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের কার্যকর প্রতিনিধিত্বের সুযোগ আরও বিস্তৃত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে ব্যক্তিগত সফরকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তবে অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদকে ঘিরে জনগণের মধ্যে নানা প্রশ্ন, সমালোচনা ও আস্থার সংকট ছিল। বর্তমান সংসদ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে।
তিনি আরও বলেন, বর্তমান সংসদ দেশের রাজনীতি ও গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান ক্ষেত্র। আগামীর বাংলাদেশ কোন পথে এগিয়ে যাবে, সে বিষয়ে সংসদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। সরকারি ও বিরোধী দল—উভয়ের সক্রিয় অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন ও রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং সেই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার। একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান (বাবুল), ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
Tags:
নতুন
সংসদের
প্রতি
মানুষের
প্রত্যাশা
অনেক
ডেপুটি
স্পিকার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আনন্দ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবা...
সেপ্টেম্বর ১, ২০২৬
বেনাপোল পৌরসভার সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে টানা পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের...
আগস্ট ৩১, ২০২৬

