সারা দেশ

নেত্রকোনা দুর্গাপুরে তিনদিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
মার্চ ৮, ২০২৬
নেত্রকোনা দুর্গাপুরে তিনদিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান
নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয়বারের মতো আয়োজিত তিনদিনব্যাপী ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা’ শেষ হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনদিনব্যাপী এ আয়োজন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয়। গত বছরের ধারাবাহিকতায় এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ইসলামের শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ করতে প্রতিবছর এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের সুস্থ প্রতিযোগিতা শিশু-কিশোরদের মধ্যে কুরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের শিক্ষাকে ধারণ করতে হবে। তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। একটি ন্যায়ভিত্তিক, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দুর্গাপুরে বৃহৎ পরিসরে কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজক কমিটির পক্ষ থেকে এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানানো হয়। এ সময় প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে কোরআন তেলাওয়াতে সেরা ১০ জন, হামদে সেরা ৫ জন, নাতে সেরা ৫ জন এবং আজানে সেরা ৫ জন প্রতিযোগীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ এম. এ. জিন্নাহ, আমন্ত্রিত মেহমান আল্লামা জিয়া উদ্দিন (দা.বা.), প্রতিযোগিতা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা তেরীবাজার জামে মসজিদ খতিব মাওলানা আব্দুর রব ও ইন্তেজামিয়া কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, হাফেজ মোস্তফা সাহেব, হাফেজ শাহাবুদ্দিন সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব, হাফেজ মজিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমানসহ অন্যান্য আলেম-ওলামা ও এন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি হুমায়ুন কবীর, মুফতি এনায়েত উল্লাহ ও মুফতি শিব্বীর আহমেদ আকন্দ।

সারা দেশ

ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...

সেপ্টেম্বর ৫, ২০২৬
মোহনগঞ্জে খালের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মোহনগঞ্জে খালের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি খালের পানিতে ডুবে পাথর দে (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে প...

সেপ্টেম্বর ৪, ২০২৬

0 মন্তব্য