কুয়াশার চাদরে ঢাকা দেশ, সামনে তীব্র শৈত্যপ্রবাহ ‘কনকন’
কুয়াশার চাদরে ঢাকা দেশ, সামনে তীব্র শৈত্যপ্রবাহ ‘কনকন’ ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীত ইতোমধ্যেই নাভিশ্বাস তুলেছে জনজীবনে। এর মধ্যেই আরও দুঃসংবাদ—সারা দেশে ধেয়ে আসছে শক্তিশালী শৈত্যপ্রবাহ ‘কনকন’। এই শৈত্যপ্রবাহের প্রভাবে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শৈত্যপ্রবাহটি ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি অথবা ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সক্রিয় থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ হবে সবচেয়ে বেশি। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগে শৈত্যপ্রবাহের তীব্রতা সর্বাধিক হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হবে। এ ছাড়া গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলোতেও শীত বাড়তে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব তুলনামূলক কম থাকবে। ঢাকা ও উপকূলীয় অঞ্চলে সরাসরি শৈত্যপ্রবাহ না বয়ে গেলেও কনকনে ঠান্ডা অনুভূত হবে বলে জানিয়েছে সংস্থাটি। শৈত্যপ্রবাহ চলাকালে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রাজশাহী ও পাবনা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এদিকে দিনাজপুর পঞ্চগড় ও কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট,কুমিল্লা ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা নেমে যেতে পারে ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে।বিডব্লিউওটি আরও জানিয়েছে শৈত্যপ্রবাহের শুরুতে প্রথম দুই থেকে তিন দিন দেশজুড়ে ঘন কুয়াশার আধিপত্য থাকবে। পরে কুয়াশা কিছুটা কাটলে দিনের বেলায় রোদের দেখা মিললেও নদী অববাহিকায় কুয়াশা দীর্ঘস্থায়ী হতে পারে। রাতের বেলায় কনকনে ঠান্ডা অব্যাহত থাকবে।এদিকে ঢাকা ও উপকূলীয় এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং উপকূ...
আগস্ট ১৭, ২০২৬
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী...
আগস্ট ১৬, ২০২৬

