গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষার পাশাপাশি নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষাবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করে। এ সময় তিনি রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারুফ তালুকদার রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Tags:
গোপালপুরে
রাবেয়া
বসরী
নূরানী
শিক্ষাবৃত্তি
ফাউন্ডেশনের
পুরস্কার
বিতরণ
গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় রাবেয়া বসরী নূরানী শ...
মে ১৭, ২০২৬
ঢাকার এক অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে খতমে নবুয়ত আন্দোলনের নেতা আব্বাসী কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন। তিনি দাবি করেন, “বিএনপি...
নভেম্বর ১৫, ২০২৫

