সারা দেশ

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।

মুক্তধ্বনি নিউজ ডেক্স
মুক্তধ্বনি নিউজ ডেক্স রিপোর্টার
এপ্রিল ৬, ২০২৬
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ০৪ এপ্রিল রোজ শনিবার ২০২৬ তারিখে কুয়ালালামপুর বাংছারে আহবায়ক জনাব ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের আয়োজনে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া এর প্রবাসী নেতৃবৃন্দ ও কমিটির সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে আগত অতিথি ও বক্তারা বলেন, ঈদ মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা প্রবাস থেকে দেশের উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া আহবায়ক জনাব ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, সদস্য সচিব জনাব আলম মোঃ রওশন, অর্থ সচিব জনাব আল কামাল আনিসুজ্জামান, যুগ্ন সচিব মুশফিক আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ ওয়াসিম আকরাম অনিক, সাইফুল ইসলাম মাসুম, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সেলাঙ্গর আঞ্চলিক কমিটির প্রধান সমন্বয়ক রইস আলী, সহ-সমন্বয়ক মোঃ আকবর হোসেন ও সাইদুন ইসলাম হাদিস, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল মাহমুদ এবং যুগ্ম মুখ্য সংগঠক নুরুল আমিন।

ধনবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে জোরদার হবে নজরদারি। ধনবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে জোরদার হবে নজরদারি

এছাড়াও সাধারণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাজেদুল আলম, তানভীরুল ইসলাম, মোঃ ইয়ামিন এবং প্রমুখ।

অনুষ্ঠান শেষে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া উদ্যোগে

সারা দেশ

ধনবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে জোরদার হবে নজরদারি। ধনবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে জোরদার হবে নজরদারি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে নতুন উদ্যোগ গ...

আগস্ট ২০, ২০২৬
পাবনার ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাবনার ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য