ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের পুলিশ সুপার
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের পুলিশ সুপার
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শন করেছেন মুহম্মদ শামসুল আলম সরকার।মঙ্গলবার তিনি রাবনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। এ সময় ঈদকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত চাপ সম্ভাব্য যানজট এবং চলমান উন্নয়ন কার্যক্রমের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসেবায় ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ করবে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোঃ আদিবুল ইসলাম, মোঃ মঞ্জুরুল ইসলামসহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tags:
ঈদযাত্রা
স্বস্তিদায়ক
করতে
ঢাকা-টাঙ্গাইল
মহাসড়ক
পরিদর্শনে
টাঙ্গাইলের
পুলিশ
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬
হবিগঞ্জের বাহুবলে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান পর্যায়ের তিন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বাহুবল মডেল থানা পুলিশের ভূমিকা...
আগস্ট ১৬, ২০২৬

