রাজনীতি

এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগন: সুলতান সালাউদ্দিন টুকু

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৩, ২০২৬
এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগন: সুলতান সালাউদ্দিন টুকু
এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগন: সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু বলেন,দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন—এটাই আমাদের প্রত্যাশা। এ পর্যন্ত প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রশাসন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে—এটাই জনগণের প্রত্যাশা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে টুকু আরও বলেন, জনগণ সুযোগ দিলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোরগ্যাংমুক্ত একটি নিরাপদ ও উন্নত টাঙ্গাইল গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে গত ৪ ডিসেম্বর বিএনপি থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল-৫ (সদর) আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি ২১ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, এই প্রথম টাঙ্গাইল-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতি

সুস্থ হয়ে প্রথম অফিস করলেন অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু সুস্থ হয়ে প্রথম অফিস করলেন অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু

খুলনা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু অসুস্...

আগস্ট ২৪, ২০২৬
খুলনা মহানগর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খুলনা মহানগর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

**মো: আল-মাহফুজ শাওন, খুলনা** খুলনা মহানগর বিএনপির ২৩ নম্বর ওয়ার্ড শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে **সভা...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য