সারা দেশ

এবার না ফেরার দেশে চলে গেলেন টাঙ্গাইলের কিংবদন্তি নেতা মেজর জেনারেল মাহমুদুল হাসান(অব:)

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ডিসেম্বর ৩১, ২০২৫
এবার না ফেরার দেশে চলে গেলেন টাঙ্গাইলের কিংবদন্তি নেতা মেজর জেনারেল মাহমুদুল হাসান(অব:)
ইন্তেকাল করলেন আলহাজ্ব মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান টাঙ্গাইল সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আজ রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে সময় ছিল বিকেল সাড়ে ৩টা।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুম মাহমুদুল হাসান ছিলেন দেশের রাজনীতি ও প্রশাসনে এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি একদিকে ছিলেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের একজন সুদক্ষ সামরিক কর্মকর্তা অন্যদিকে গণতান্ত্রিক রাজনীতিতে আপসহীন ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। সামরিক বাহিনীতে দীর্ঘ কর্মজীবন শেষে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হন এবং বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ঢাকা সিটির সাবেক মেয়র হিসেবে নগর ব্যবস্থাপনা অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইসাথে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য হিসেবে এলাকার শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে ছিল তাঁর দৃঢ় অঙ্গীকার ও কার্যকর উদ্যোগ।তাঁর ইন্তেকালে বিএনপি একজন পরীক্ষিত ও অভিজ্ঞ নেতাআর দেশ একজন সৎ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে হারাল। শোকাহত পরিবার, দলীয় নেতাকর্মী ও টাঙ্গাইলবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সারা দেশ

আগামী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং উপকূ...

আগস্ট ১৭, ২০২৬
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য