ধনবাড়ীতে নতুন নির্মিত মাটির রাস্তা পরিদর্শনে ইউএনও
ধনবাড়ীতে নতুন নির্মিত মাটির রাস্তা পরিদর্শনে ইউএনও
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নতুন নির্মিত মাটির রাস্তার কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় ধনবাড়ী উপজেলায় বাস্তবায়িত অধিকাংশ উন্নয়নকাজই ইট বা পাকা সড়ক নির্মাণকেন্দ্রিক। মাননীয় মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ইটবিহীন কেবল মাটির রাস্তা নির্মাণ নিরুৎসাহিত করা হচ্ছে। তবে নতুন সড়ক সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার কারণে যেসব স্থানে নতুন মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে সেগুলোর অগ্রগতি ও মান যাচাইয়ে এ পরিদর্শন করা হয়।পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল উপস্থিত ছিলেন। তারা নতুন নির্মিত রাস্তার দৈর্ঘ্য প্রশস্ততা গভীরতা এবং সার্বিক নির্মাণমান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।পরিদর্শন শেষে দুটি রাস্তার কাজের মান সন্তোষজনক বলে মত প্রকাশ করেন ইউএনও। পাশাপাশি আরও দুটি রাস্তার কাজে প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা প্রদান করেন। সংশ্লিষ্টদের নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করার পর পুনরায় ওই রাস্তাগুলো পরিদর্শন করা হবে বলেও জানান তিনি।
Tags:
ধনবাড়ী
ইউএনও
মাটির রাস্তা
পরিদর্শন
উপজেলা নির্বাহী কর্মকর্তা
নতুন রাস্তা
উন্নয়ন
স্থানীয় সরকার
ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...
সেপ্টেম্বর ৫, ২০২৬
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি খালের পানিতে ডুবে পাথর দে (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে প...
সেপ্টেম্বর ৪, ২০২৬

