ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা
ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার ও সংরক্ষণের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ১৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।বুধবার (২২ জুলাই ২০২৬) ধনবাড়ী উপজেলার নিজ বর্নি সওদাগর পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।মোবাইল কোর্ট সূত্রে জানা যায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫-এর আওতায় অভিযান চালিয়ে আনুমানিক ১৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে এসব অবৈধ জালের ব্যবহার রোধ করা যায়।অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার সে ধনবাড়ী থানার পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন জানিয়েছে জলজ সম্পদ সংরক্ষণ মাছের প্রজনন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Tags:
ধনবাড়ী
টাঙ্গাইল
চায়না দুয়ারি জাল
নিষিদ্ধ জাল
মোবাইল কোর্ট
জরিমানা
মৎস্য সুরক্ষা
জাল জব্দ
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার (২৩) ৬৫ পিস ইয়াবা উদ্ধার অপরাধ দমনে টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায়...
সেপ্টেম্বর ৫, ২০২৬
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মিতু রানী নামে এক নারীকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ...
সেপ্টেম্বর ৩, ২০২৬

