ধনবাড়ী বাজারে কুকুর জবাইয়ের ঘটনায় মামলা তদন্তে প্রশাসন
ধনবাড়ী বাজারে কুকুর জবাইয়ের ঘটনায় মামলা তদন্তে প্রশাসন
টাঙ্গাইলের ধনবাড়ী বাজারে কুকুর জবাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানার পরপরই ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী ঘটনাস্থল পরিদর্শন করেন।জানা গেছে পবিত্র রমজান মাসে সংঘটিত এই নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ধনবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ ঘটনায় কারো কাছে কোনো তথ্য থাকলে প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।
অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন...
সেপ্টেম্বর ৬, ২০২৬
খুলনা নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ডাকবাংলা সংযোগ থেকে সাহেবের কবরখানা (সিমেট্রি) রোড। প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে গু...
সেপ্টেম্বর ৪, ২০২৬

