দাড়িয়াপুর ইউনিয়নের সকল ভোটকেন্দ্র পরিদর্শন
সখিপুরে বিভিন্ন স্তরের বৃত্তি পরীক্ষা উপলক্ষে কেন্দ্র পরিদর্শন
২৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.সোমবার সখিপুর উপজেলায় অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫,ইবতেদায়ী ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫ ও দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫ উপলক্ষে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করা হয়েছে।
এ উপলক্ষে সখিপুর উপজেলার প্রতিমা বংকী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে পরীক্ষা গ্রহণের সার্বিক পরিবেশশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিবহল সুপারসহ পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা জানানসুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য বৃত্তি পরীক্ষাগুলোতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেযা তাদের মেধা বিকাশ ও শিক্ষায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।দাড়িয়াপুর ইউনিয়নের সকল ভোটকেন্দ্র পরিদর্শন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের সকল ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থাভোটকক্ষের অবকাঠামোগত অব বিদ্যুৎ ও পানির সুবিধা প্রবেশ ও বহির্গমন পথ প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা এবং ভোটগ্রহণ সামগ্রী সংরক্ষণের বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। এ সময় প্রিজাইডিং অফিসারসহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়। অবাধসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আইন ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানানদাড়িয়াপুর ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনসে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং উপকূ...
আগস্ট ১৭, ২০২৬
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী...
আগস্ট ১৬, ২০২৬

