সারা দেশ

চরপৌলিতে নদীভাঙন পরিদর্শনে দুই মন্ত্রীক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ২৩, ২০২৬
চরপৌলিতে নদীভাঙন পরিদর্শনে দুই মন্ত্রীক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস
চরপৌলিতে নদীভাঙন পরিদর্শনে দুই মন্ত্রী ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি এলাকায় ভয়াবহ নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে তাঁরানদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীগর্ভে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাওয়ার চিত্র তুলে ধরেন। দীর্ঘদিন ধরে চলমান ভাঙনের ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তারা।পরিদর্শনকালে দুই মন্ত্রী নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও মানবিক সহায়তার বিষয়েও সরকার আন্তরিক বলে উল্লেখ করেন।পরিদর্শন শেষে চরপৌলি এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণ তাঁদের দুর্ভোগ বসতভিটা হারানোর কষ্ট এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তুলে ধরেন। এ সময় মন্ত্রীরা জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নদীভাঙন প্রতিরোধে টেকসই পরিকল্পনা গ্রহণের কথা জানান।সভায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসন-এর জেলা প্রশাসক টাঙ্গাইল জেলা পুলিশ-এর পুলিশ সুপার টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কাকুয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এলাকাবাসীর প্রত্যাশা সরকারের উচ্চপর্যায়ের এই পরিদর্শনের মাধ্যমে চরপৌলি এলাকার নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
Tags: চরপৌলিতে নদীভাঙন পরিদর্শনে দুই মন্ত্রীক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

সারা দেশ

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...

আগস্ট ২১, ২০২৬
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬

0 মন্তব্য