আইন-অপরাধ

বাসাইলে ৯০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ২২, ২০২৬
বাসাইলে ৯০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
বাসাইলে ৯০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
বাসাইলে ৯০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নিরাইল ও নুন্দা বিলে মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ১৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পরিচালিত এ যৌথ অভিযানে নিরাইল ও নুন্দা বিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৬০ মিটার দৈর্ঘ্যের ১৮টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। পরে উপস্থিত কর্মকর্তাদের সামনে পরিবেশবান্ধব উপায়ে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম। এ সময় বাসাইল থানা পুলিশের সদস্য গ্রাম পুলিশ ফুলকি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম বলেন মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে প্রাকৃতিক জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান থাকবে।
Tags: বাসাইল অবৈধ জাল চায়না দুয়ারী জাল জাল পোড়ানো মৎস্য বিভাগ অভিযান নব্বই হাজার টাকা জব্দ

আইন-অপরাধ

গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক। গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক।

টাঙ্গাইলের গোপালপুরে থানা চত্বরেই র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...

সেপ্টেম্বর ৫, ২০২৬
গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য