সারা দেশ

৩ জুন পর্যন্ত তাপপ্রবাহ, ৪ জুন থেকে বাড়তে পারে বৃষ্টিপাত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুন ২, ২০২৬
৩ জুন পর্যন্ত তাপপ্রবাহ, ৪ জুন থেকে বাড়তে পারে বৃষ্টিপাত
৩ জুন পর্যন্ত তাপপ্রবাহ, ৪ জুন থেকে বাড়তে পারে বৃষ্টিপাত দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ৪ জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে যার ফলে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত চার দিনের পূর্বাভাসে জানানো হয়,রাজশাহী,রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার (২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।এছাড়া ৪ জুন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।পরবর্তী সময়ে অর্থাৎ ৫ জুন থেকে রংপুর, ময়মনসিংহ ঢাকা,চট্টগ্রাম,বরিশাল ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।বিশেষজ্ঞরা বজ্রবৃষ্টির সময় খোলা মাঠ, উঁচু গাছ ও বৈদ্যুতিক খুঁটির আশপাশে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন।
Tags: মুক্তধ্বনি বাংলা নিউজ সর্বশেষ সংবাদ

সারা দেশ

জন্মাষ্টমী ঘিরে নেত্রকোনায় পুলিশের বিশেষ মতবিনিময় সভা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা জন্মাষ্টমী ঘিরে নেত্রকোনায় পুলিশের বিশেষ মতবিনিময় সভা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা

আসন্ন শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের বি...

আগস্ট ৩১, ২০২৬
দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য