আইন-অপরাধ

আওয়ামী লীগের আমলে ‘গুম-খুনের’ অভিযোগে ১৫ সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির

মুক্তধ্বনি নিউজ ডেক্স
মুক্তধ্বনি নিউজ ডেক্স রিপোর্টার
অক্টোবর ২২, ২০২৫
আওয়ামী লীগের আমলে ‘গুম-খুনের’ অভিযোগে ১৫ সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই ও জেআইসি সেলে সংঘটিত গুম-খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় জড়িত ১৫ জন সেনা কর্মকর্তাকে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়েছে।

বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইবুনাল-১ এর বিচারিক প্যানেলে এ মামলাগুলোর আনুষ্ঠানিক অভিযোগের শুনানি শুরু হয়েছে। দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে — যার মধ্যে একটিতে ১৭ জন ও অন্যটিতে ১৩ জন। দুই মামলাতেই শেখ হাসিনার নাম রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

১৫ সেনা কর্মকর্তাকে সকালে প্রিজন ভ্যানে করে ট্রাইবুনালে আনা হয়। আসামিদের মধ্যে রয়েছেন —
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেম, কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল মুশেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, মেজর জেনারেল কোভিদ আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, এবং লেফটেন্যান্ট কর্নেল মাসুর হকসহ আরও কয়েকজন।

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের অভিযানে বড় সাফল্য, আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের অভিযানে বড় সাফল্য, আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের

আসামিদের প্রত্যেকেই জামিন আবেদন করেছেন, যার শুনানি বর্তমানে চলছে। আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে টিএফআই ও জেআইসি সেলে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের অভিযোগের ভিত্তিতেই এ দুই মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, সকাল থেকে ট্রাইবুনাল এলাকা ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাইকোর্ট মাজারগেট, মৎস্যভবন, কাকরাইলসহ একাধিক পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সদস্যদের মোতায়েন দেখা গেছে।

সাংবাদিকদের প্রবেশ আজ ট্রাইবুনাল প্রাঙ্গণে সীমিত রাখা হয়েছে। তবে আদালতের ভেতরে শুনানি চলমান বলে জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ট্রাইবুনালের পরবর্তী ব্রিফিং শেষে বিস্তারিত জানানো হবে।

সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আইন-অপরাধ

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের অভিযানে বড় সাফল্য, আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের অভিযানে বড় সাফল্য, আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের

সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করে বনজীবী ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বড় ধ...

সেপ্টেম্বর ১, ২০২৬
জামালপুরে ১৪ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার। জামালপুরে ১৪ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার।

জামালপুর পৌর এলাকার পাথালিয়া উত্তর গোয়াবাড়ি এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর...

সেপ্টেম্বর ১, ২০২৬

0 মন্তব্য