টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ উদ্বিগ্ন পরিবার
টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা-এর টাকিয়া কদমা পলান পাড়া এলাকার সোহান নামের এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।পরিবার সূত্রে জানা যায়, গতকাল নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন সোহান। পরিকল্পনা অনুযায়ী, গুড়াই এলাকায় এক বন্ধুর সঙ্গে তার দেখা করে একসঙ্গে ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।এদিকে, যে কর্মস্থলে তার পৌঁছানোর কথা ছিল, সেখানেও তিনি যাননি বলে নিশ্চিত করেছে পরিবার। নিখোঁজ সোহান স্থানীয় বাসিন্দা শহিদুল ও শাহানার ছেলে। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।ঘটনাটি ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত সোহানের সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
যোগাযোগ: 01768032215
কোনো সহৃদয় ব্যক্তি সোহানের সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Tags:
টাঙ্গাইলের
মির্জাপুরে
যুবক
সোহান
নিখোঁজ
উদ্বিগ্ন
পরিবার
নিখোঁজ
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬
হবিগঞ্জের বাহুবলে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান পর্যায়ের তিন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বাহুবল মডেল থানা পুলিশের ভূমিকা...
আগস্ট ১৬, ২০২৬

