আইন-অপরাধ

টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে ১৪৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে ১৪৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার
টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে ১৪৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার অপহরণ মামলার ভিকটিম উদ্ধার১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং টাঙ্গাইলে পৃথক দুটি অভিযানে ১৪৫ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার এবং একটি অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প।এলেঙ্গায় চেকপোস্টে ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধারর‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় জমজম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়।আটকরা হলেন— মোঃ আব্দুল লতিফ (৪৩) ও মহাঃ সনু আলী (৩৬)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তারা বাসের বক্সে ফলের কার্টনের ভেতরে বিশেষ কায়দায় ফেনসিডিল লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ফোন এবং নগদ ৪৭০ টাকা জব্দ করা হয়।উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।অপহরণ মামলার ভিকটিম উদ্ধারঅন্যদিকে অপহরণ মামলার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব। মামলা সূত্রে জানা যায় অভিযুক্ত মোঃ নাইম (১৯) প্রতিবেশী হওয়ায় ভিকটিমের সঙ্গে পরিচয়ের সূত্রে প্রেমের প্রস্তাব দেয়। ভিকটিম অসম্মতি জানালে ১৪ জানুয়ারি বিকেলে স্কুল থেকে ফেরার পথে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।এ ঘটনায় কালিহাতী থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা (নং-২২ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬) দায়ের করা হয়।পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ১০ মিনিটে ছয়াবাড়ি এলাকা, ঘাটাইল থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের লক্ষ্যে তাদের কালিহাতী থানা-এ হস্তান্তর করা হয়েছে।র‍্যাব জানায় মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৫১ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৫১

টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৫১ জন...

আগস্ট ২১, ২০২৬
চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১ চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ মো. ফারুক মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।...

আগস্ট ১৮, ২০২৬

0 মন্তব্য