টাঙ্গাইলে র্যাব-১৪’র অভিযানে গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার
টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা আলোচিত গোলাপী বেগম হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ হবু মিয়া (২৯)। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা।
র্যাব জানায়, এজাহারের বিবরণ অনুযায়ী ভিকটিম গোলাপী বেগম (৪০) গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. সন্ধ্যায় পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল বন্ধ পান। পরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
খোঁজাখুঁজির এক পর্যায়ে গত ২৬ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ৮টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাধ্যমে জানা যায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন বাইমহাটি এলাকায় জনৈক কামরুজ্জামান টুটুলের মালিকানাধীন একটি খালের মধ্যে অজ্ঞাত এক নারীর লাশ ভেসে উঠেছে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি গোলাপী বেগমের বলে সনাক্ত করেন।
এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ বিশু মিয়া (৬৭) বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি হত্যা ও লাশ গুমের অভিযোগে দায়ের করা হয়, যার মামলা নং-২৩, তারিখ-২৬ অক্টোবর ২০২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।
মামলাটি রুজুর পর র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মামলার ছায়াতদন্ত শুরু করে। র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে মাঠে নামে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন রাথুরা এলাকার তনুবাজারে অভিযান পরিচালনা করে। এ সময় গোলাপী বেগম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ হবু মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইলের মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় অন্য কোনো আসামি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যব...
আগস্ট ১৬, ২০২৬
টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান১৮ হাজার ৭২৫ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংসদেশীয় মাছের বংশবৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গাইলের...
আগস্ট ১২, ২০২৬

