টাঙ্গাইলে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০
টাঙ্গাইলে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০
প্রিভেন্টিভ, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের বিরুদ্ধে জোরদার অভিযান ১৬ ফেব্রুয়ারি ২০২৬ অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে পলাতক আসামিদের আইনের আওতায় আনা এবং মাদকদ্রব্য উদ্ধারে জোরালো তৎপরতা চালানো হয়। পুলিশ সূত্র জানায়, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রিভেন্টিভ আটক ছাড়াও একাধিক নিয়মিত মামলার আসামি এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায় অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৫১ জন...
আগস্ট ২১, ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ মো. ফারুক মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।...
আগস্ট ১৮, ২০২৬

