টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
প্রিভেন্টিন পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় সাঁড়াশি অভিযান অপরাধ দমনে কঠোর অবস্থানে জেলা পুলিশঅপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলে ব্যাপক অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বিত অভিযানে প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায় মাদকদ্রব্য উদ্ধার মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ইউনিটকে কঠোর নির্দেশনা প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল। তারই প্রেক্ষিতে ইনচার্জদের নেতৃত্বে দিন-রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে একাধিক পরোয়ানাভুক্ত আসামি নিয়মিত মামলার অভিযুক্ত এবং প্রিভেন্টিভ আটকভুক্ত ব্যক্তি। অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয় এবং সন্দেহভাজনদের যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিশেষ করে পবিত্র রমজান মাসকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও তৎপর রয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে—অপরাধ ও অপরাধী সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় অথবা সরাসরি জেলা পুলিশকে জানাতে।পুলিশের ভাষ্য সচেতন নাগরিকের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তাই অপরাধ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে।
টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৫১ জন...
আগস্ট ২১, ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ মো. ফারুক মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।...
আগস্ট ১৮, ২০২৬

