সারা দেশ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহতগভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন এমপি সুলতান সালাউদ্দিন টুকু

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহতগভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন এমপি সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন এমপি সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল পৌর শহরের বটতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছোটকালিবাড়ি এলাকার দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতরা দুজনই একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আছড়ে পড়ে। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ দেখতে রাত পৌনে ১টার দিকে টাঙ্গাইল সদর হাসপাতাল-এ ছুটে যান টাঙ্গাইল-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।এমপি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তরুণদের অকাল মৃত্যু আমাদের জন্য গভীর শোকের বিষয়। পরিবারের এই অপূরণীয় ক্ষতি পূরণ হওয়ার নয়।” তিনি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সড়ক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় দুই তরুণকে হাসপাতালে আনা হলে তাদের শরীরে জীবনের কোনো স্পন্দন ছিল না। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছোটকালিবাড়ি এলাকায় নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। স্থানীয় সচেতন মহল সড়কে বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সারা দেশ

জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্...

আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম প্রিন্স টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম প্রিন্স

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগ দিচ্ছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তাঁকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে টাঙ্গাইলে যোগদানে...

আগস্ট ১৩, ২০২৬

0 মন্তব্য