আইন-অপরাধ

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১৮ জন গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১৮ জন গ্রেপ্তার
টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১৮ জন গ্রেপ্তার মাদক ও পরোয়ানাভুক্ত আসামি ধরতে পুলিশের বিশেষ অভিযান ১৭ ফেব্রুয়ারি ২০২৬ইং জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে টানা অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্তসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে মাদকদ্রব্য উদ্ধার, পলাতক আসামি গ্রেপ্তার এবং চলমান মামলার আসামিদের আইনের আওতায় আনতে জেলার সব থানা ও ইউনিটকে মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার দিকনির্দেশনায় সমন্বিতভাবে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে প্রিভেন্টিভ আটক ছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।পুলিশ কর্মকর্তারা জানান, মাদক চুরি-ডাকাতি সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি শহর ও গ্রামীণ এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৫১ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৫১

টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৫১ জন...

আগস্ট ২১, ২০২৬
চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১ চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ মো. ফারুক মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।...

আগস্ট ১৮, ২০২৬

0 মন্তব্য