টাঙ্গাইল প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে টাঙ্গাইল প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের বিদায়ী সভাপতি জাফর আহমেদ, নবাগত সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি কাজী তাজউদ্দিন রিপন, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক অরণ্য ইমতিয়াজসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মাসুম ফেরদৌস। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক অগ্রগতিতে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি এবং কয়েক লক্ষাধিক মানুষ অংশ নেন।
জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়।
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬
হবিগঞ্জের বাহুবলে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান পর্যায়ের তিন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বাহুবল মডেল থানা পুলিশের ভূমিকা...
আগস্ট ১৬, ২০২৬

