সখীপুরে মাটিবাহী ডাম্প ট্রাক উল্টে খাদে অল্পের জন্য রক্ষা চালক
সখীপুরে মাটিবাহী ডাম্প ট্রাক উল্টে খাদে অল্পের জন্য রক্ষা চালক
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের পাটজাগ এলাকায় দিনের বেলায় মাটিবাহী একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার একটি উন্নয়নমূলক কাজের জন্য মাটি বহন করে ডাম্প ট্রাকটি পাটজাগ এলাকার একটি সড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তার এক পাশে হেলে পড়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি রাস্তার পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়।দুর্ঘটনার শব্দ পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ট্রাকের চালককে উদ্ধার করেন। স্থানীয়রা জানান অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন চালক।এদিকে দুর্ঘটনার কারণে কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।এলাকাবাসীর অভিযোগ পাটজাগ এলাকার এই সড়কটি সরু ও অনেক জায়গায় ভাঙাচোরা হওয়ায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে মাটিবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।তারা দ্রুত সড়কটি সংস্কার ও ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন।
হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ (কীটনাশক) খেয়ে রুমানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)...
সেপ্টেম্বর ৫, ২০২৬
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি...
সেপ্টেম্বর ৫, ২০২৬

