সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক
টাঙ্গাইলের সখীপুর উপজেলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১ এপ্রিল) বেলা প্রায় ১টার দিকে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়াম স্থানীয় বাসিন্দা শাহ আলমের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম কলা ক্ষেতে পানি দিতে গেলে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মোঃ হেলাল উদ্দিন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান—ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Tags:
সারা দেশ
ঢাকা
টাঙ্গাইল
সখিপুর
সখীপুরে
বিদ্যুৎস্পৃষ্টে
যুবকের
মৃত্যু
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্...
আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগ দিচ্ছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তাঁকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে টাঙ্গাইলে যোগদানে...
আগস্ট ১৩, ২০২৬

