রমজান উপলক্ষে টাঙ্গাইলে জোরদার বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান
রমজান উপলক্ষে টাঙ্গাইলে জোরদার বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান
টাঙ্গাইল ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে কঠোর অবস্থান নেওয়া হয়।রোববার (২১ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন হাট-বাজারে পরিচালিত এ কার্যক্রমে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং অতিরিক্ত মুনাফা পরিহার করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বাজার নিয়ন্ত্রণ বিধিমালা মেনে চলার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে বাজারে পণ্যের সরবরাহ, মূল্য তালিকার সঠিকতা এবং নির্ধারিত মূল্যের সাথে বিক্রয়মূল্যের সামঞ্জস্যতা যাচাই করা হয়। অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সতর্কীকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পুরো মাস জুড়েই নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...
আগস্ট ২১, ২০২৬
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬

